দ্য সান-এর খবর, ৬৫ বছর বয়সী জার্মান ফুটবল কিংবদন্তি মাটেউস এ সপ্তাহের মিউনিখ অক্টোবারফেস্টে ২৭ বছরের প্রেমিকা তেরেসা জোমারের সঙ্গে যোগ দেন।

এ জার্মান সাবেক জাতীয় খেলোয়াড় ২০২৫ সালের শুরু থেকে জার্মান মডেল তেরেসা জোমারের সঙ্গে ডেট করছেন, তেরেসার অর্থনীতির ডিগ্রি আছে, তিনি ইনফ্লুয়েন্সারও। দুজনের বয়সের ব্যবধান ৩৮ বছর হলেও তাঁরা ইতিমধ্যে ১৮ মাস ধরে একসঙ্গে আছেন।
এবারের মিউনিখ অক্টোবারফেস্টে হাজির মাটেউস পরেন ঐতিহ্যবাহী বাভারিয়ান জ্যাকেট ও শর্টস, তিনি তেরেসার কোমরে হাত রেখে ছবি তোলেন। তেরেসা পরেন ঝলমলে ধূসর সাটিনের পোশাক, সঙ্গে বাদামি ফিতা।
তেরেসা সম্প্রতি মাটেউসের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছেন, যার মধ্যে ২০২৫ সালে মিউনিখে উয়েফা নেশনস লিগ ফাইনাল এবং গত বছরের বলন ডি’অর অনুষ্ঠানও আছে।
মাটেউসের আগে ৫বার বিয়ে হয়েছে, ২০২১ সালে আনাস্তাসিয়া ক্লিমকোর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তিনি বলেছেন, ভবিষ্যতে আর বিয়ের কথা ভাববেন না।